রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মাদারীপুরে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

নাজমুল হাসান
মাদারীপুর জেলা প্রতিনিধি , 3 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মাদারীপুরে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

​মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারুল বেগম (৬০) নামে এক নারীর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কালকিনি পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সাদিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত পারুল বেগম ওই গ্রামের মাহাতাব হাওলাদারের স্ত্রী এবং মৃত মোসলেম মাস্টারের মেয়ে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বসতঘরে বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করছিলেন পারুল বেগম। রান্নার একপর্যায়ে রাইস কুকারের ত্রুটিপূর্ণ ও লিকেজ হয়ে থাকা তারে অসাবধানতাবশত হাত লেগে গেলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

​ঘটনার আকস্মিকতায় পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্বজনরা অশ্রুসজল চোখে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, "রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর খবর আমরা পেয়েছি।"

​হৃদয়বিদারক এই ঘটনার পর থেকে সাদিপুর গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মাদারীপুরে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

প্রকাশের তারিখ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ণ

featured Image

​মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারুল বেগম (৬০) নামে এক নারীর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কালকিনি পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সাদিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত পারুল বেগম ওই গ্রামের মাহাতাব হাওলাদারের স্ত্রী এবং মৃত মোসলেম মাস্টারের মেয়ে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বসতঘরে বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করছিলেন পারুল বেগম। রান্নার একপর্যায়ে রাইস কুকারের ত্রুটিপূর্ণ ও লিকেজ হয়ে থাকা তারে অসাবধানতাবশত হাত লেগে গেলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

​ঘটনার আকস্মিকতায় পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্বজনরা অশ্রুসজল চোখে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, "রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর খবর আমরা পেয়েছি।"

​হৃদয়বিদারক এই ঘটনার পর থেকে সাদিপুর গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x