রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

দর্শনা'র কুড়ুলগাছি আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন গ্রেপ্তার

শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দর্শনা'র কুড়ুলগাছি আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে সদাবরী হাইস্কুলপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী হাইস্কুল পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে। এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। 

দর্শনা থানা পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) মোল্যা আরিফুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি, জনগনের মাঝে আতঙ্ক ছড়ানো এবং সহিংস কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওই নেতাকে গ্রেফতার করা হয় । 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোন ধরনের সহিংসতা রোধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দর্শনা'র কুড়ুলগাছি আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ

featured Image

চুয়াডাঙ্গার দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে সদাবরী হাইস্কুলপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী হাইস্কুল পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে। এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। 

দর্শনা থানা পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) মোল্যা আরিফুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি, জনগনের মাঝে আতঙ্ক ছড়ানো এবং সহিংস কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওই নেতাকে গ্রেফতার করা হয় । 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোন ধরনের সহিংসতা রোধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x