ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি এবং অভ্যন্তরীণ জলাশয় সুফলা করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২৬-২০২৭ আর্থিক সালের রাজস্ব খাতের আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।নাসিরনগর উপজেলার একটি উন্মুক্ত জলাশয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য জনাব এম. এ. হান্নান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহীনা নাজরিন-এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার মৎস্যজীবী ও সাধারণ মানুষ।পোনা অবমুক্তকরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি এম. এ. হান্নান বলেন, "দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ আমাদের পুষ্টির বড় উৎস। বর্তমান সরকার মৎস্য সম্পদ রক্ষায় এবং উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।" তিনি এই পোনা মাছগুলো যাতে বড় হওয়ার সুযোগ পায় এবং কেউ যেন কারেন্ট জাল বা ক্ষতিকর উপায়ে পোনামাছ নিধন না করে, সে বিষয়ে স্থানীয় মৎস্যজীবী ও সুশীল সমাজকে সচেতন থাকার আহ্বান জানান।উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ পুষ্টির চাহিদা পূরণ এবং দেশীয় মাছের প্রাচুর্য ফিরিয়ে আনতে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পর্যায়ক্রমে উন্নত জাতের রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করার এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ