দিনাজপুরের বিরামপুরে একটি বসতঘরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি অবৈধ কুড়াল ও একটি মুঠোফোন উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মো. হাসিনুর সরকার (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি দল বিরামপুর থানার বিভিন্ন এলাকায় টহল ও চেকপোস্ট ডিউটি করছিল। আজ রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫ মিনিটে পাটনচরা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, উপজেলার খিয়ার মামুদপুর গ্রামের একটি বাড়িতে অস্ত্রসহ কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র্যাবের দলটি ভোর ৪টা ২০ মিনিটে উপজেলার ২ নম্বর কাটলাহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খিয়ার মামুদপুর গ্রামে হাসিনুর সরকারের বাড়িতে যায়।
র্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি বাড়ির দরজা খুলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাঁকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তাঁর নাম মো. হাসিনুর সরকার বলে জানা যায়।
এজাহারে উল্লেখ করা হয়, পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে হাসিনুরের দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁর দেওয়া তথ্য ও দেখানো মতে, বাড়ির উত্তর-পূর্ব কোণে তাঁর শয়নকক্ষের কাঠের খাটের নিচ থেকে একটি দেশীয় তৈরি স্টিলের পাইপের হাতলযুক্ত দু-মুখো লোহার কুড়াল উদ্ধার করা হয়। কুড়ালটির দৈর্ঘ্য ২১ দশমিক ৫ ইঞ্চি, প্রস্থ ৭ দশমিক ৫ ইঞ্চি এবং হাতলসহ ওজন ৬৮০ গ্রাম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় হাসিনুরের কাছ থেকে পুরোনো কালো রঙের LAVA A3 Vibe মডেলের একটি বাটন মুঠোফোনও উদ্ধার করা হয়।
র্যাবের সদস্যরা জানান, উদ্ধার করা কুড়ালটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হাসিনুর কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পরে ভোর ৪টা ৫০ মিনিটে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোর মধ্যে উদ্ধার করা আলামতের জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় হাসিনুর সরকারকে The Arms Act, 1878-এর ১৯(এফ) ধারায় অপরাধের অভিযোগে বিরামপুর থানায় এজাহার দেওয়া হয়েছে। এজাহারে আরও বলা হয়েছে, আসামিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের সদস্যদের পক্ষে নায়েব সুবেদার মো. আব্দুর রউফ এজাহারটি দায়ের করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ণ