রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সিলেটে ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়ামের পরিকল্পনা

স্বপন মালাকার শিবা
সিলেট জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সিলেটে ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়ামের পরিকল্পনা
১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়ামের পরিকল্পনা, ১৫ দিনের মধ্যে আসছে প্রাথমিক মাস্টারপ্ল্যান—সিউক চেয়ারম্যান

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) উদ্যোগে প্রস্তাবিত সিলেট সদর স্টেডিয়াম বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় সিলেট সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের শাহখুরুম ডিগ্রী কলেজ-সংলগ্ন এলাকা পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

এ সময় তাঁর সঙ্গে সিউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বৃহত্তর সদর উপজেলায় প্রায় ১০ লাখেরও বেশি মানুষের বসবাস থাকলেও খেলাধুলার জন্য একটি আধুনিক ও মানসম্মত স্টেডিয়াম নেই। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে সিলেট সদর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শাহখুরুম ডিগ্রী কলেজ-সংলগ্ন এলাকায় প্রায় ১৫ একর সরকারি (গণপূর্ত বিভাগের) জায়গা রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিকভাবে এই স্থানটি স্টেডিয়াম নির্মাণের জন্য বিবেচনা করা হচ্ছে।

সিউক চেয়ারম্যান আরও বলেন, স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি শাহখুরুম ডিগ্রী কলেজের সার্বিক উন্নয়ন বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বর্তমানে জায়গাটির ডিজিটাল সার্ভের কাজ চলছে। আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা বা নকশা প্রস্তুত করে সংশ্লিষ্টদের সামনে উপস্থাপন করা হবে।

তিনি জানান, এ অঞ্চলে নারী শিক্ষার প্রসারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে একটি আধুনিক বালিকা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

স্টেডিয়াম নির্মাণের কারণে কলেজের কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “শাহখুরুম ডিগ্রী কলেজের জায়গা অক্ষুণ্ন রেখেই স্টেডিয়ামের স্থান নির্ধারণ করা হবে। কলেজের শিক্ষা কার্যক্রম বা উন্নয়নে কোনো ধরনের সমস্যা হবে না।”

তিনি আরও বলেন, খেলাধুলার উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তাই সিলেট সদর স্টেডিয়াম বাস্তবায়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শন শেষে তিনি প্রকল্পটি বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই স্টেডিয়াম বাস্তবায়িত হলে বৃহত্তর সদর উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সিলেটে ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়ামের পরিকল্পনা

প্রকাশের তারিখ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x