রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

যুবদলের ৩ নেতা আটক, ব্রাইট বহিষ্কার

দর্শনায় সিএন্ডএফ ব্যবসায়ীর কার্যালয়ে হামলা ও ২৩ লাখ টাকা লুট

শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দর্শনায় সিএন্ডএফ ব্যবসায়ীর কার্যালয়ে হামলা ও ২৩ লাখ টাকা লুট

চুয়াডাঙ্গার দর্শনায় চাঁদা না পেয়ে এক সিএন্ডএফ ব্যবসায়ীর বাড়ি ও কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর এবং নগদ ২৩ লাখ ৩০ হাজার টাকাসহ আসবাবপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতেই পুলিশ  স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনার পরপরই আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক যুবদল নেতা মো. রাকিবুল হাসান ব্রাইটকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ স্থায়ী বহিষ্কার করেছে।

আটক ব্যক্তিরা হলেন— দর্শনা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হুমায়ুন (৪৫), দর্শনা পৌর যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইট (৩৮) এবং কলেজ ছাত্রদলের নেতা মোহাম্মদ আমিন (২৩)। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সাগর (৪৫) নামের এক যুবদল নেতাকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর দর্শনা রেল ইয়ার্ড এলাকায় সিএন্ডএফ ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারক রফিকুল ইসলামের বসতবাড়ি ও অফিসে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালিয়ে অফিস কক্ষ থেকে নগদ ২৩ লাখ ৩০ হাজার টাকা এবং দুটি স্বাক্ষরিত ব্যাংক চেক ছিনিয়ে নিয়ে যায়। এ সময় কার্যালয় ও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ব্যবসায়ী রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, "একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। সম্প্রতি 'মদিনা ট্রেডিং কর্পোরেশন'-এর আমদানি করা পাথরের চালানের কাজ পাওয়ার পর আমার ওপর চাপ আরও বৃদ্ধি পায়। মদিনা ট্রেডিংয়ের চেয়ারম্যান আমাকে দর্শনা পোর্ট দিয়ে পণ্য খালাসের দায়িত্ব দেওয়ায় সিএন্ডএফ ব্যবসায়ী মোহাম্মদ রায়হানের সঙ্গে বিরোধ তৈরি হয়।"

তিনি আরও জানান, হামলাকারীরা প্রথমে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দিলে বাড়িঘরে আগুন দেওয়া এবং তাকে ও তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আগে থেকেই দর্শনা থানা ও ডিবি পুলিশকে অবহিত করা হয়েছিল এবং হুমকির কারণে এক রাতে তার অফিসে পুলিশ পাহারাও দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

এদিকে এই অপ্রীতিকর ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পরই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চুয়াডাঙ্গার দর্শনা পৌর যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইটকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয় যে, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। অপ্রীতিকর পরিস্থিতি ও নতুন করে সহিংসতা এড়াতে দর্শনা শহর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো রকম ছাড় না দিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দর্শনায় সিএন্ডএফ ব্যবসায়ীর কার্যালয়ে হামলা ও ২৩ লাখ টাকা লুট

প্রকাশের তারিখ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x