রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

দৈনিক সুনামগঞ্জের সময়'র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বদরুল ইসলাম চৌধুরী হাসান
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দৈনিক সুনামগঞ্জের সময়'র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক। স্বাগত বক্তব্য দেন দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসীমউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ, সদর থানার ওসি রতন শেখ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক লিলু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত একটি দৈনিক পত্রিকা প্রকাশ ও টিকিয়ে রাখা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। নানা চড়াই-উৎরাই পার করে আজ দৈনিক সুনামগঞ্জ সময় এক দশক পূর্ণ করেছে। আমি পত্রিকাটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

সংবাদপত্রের ভূমিকা তুলে ধরে তিনি আরো বলেন, পত্রিকার মাধ্যমে আমরা এলাকার নানা মৌলিক সমস্যা জানতে পারি। তবে শুধু সমস্যার কথা লিখে কর্তৃপক্ষের ওপর বোঝা না চাপিয়ে সমাধানের পথও নির্দেশ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, শহরে দ্রুত সিসি ক্যামেরা স্থাপন, অনিবন্ধিত যানবাহন নিয়ন্ত্রণ করে যানজট নিরসন এবং খামারখাল উদ্ধারসহ সার্বিক জলাবদ্ধতা দূরীকরণে প্রশাসন দৃশ্যমান উদ্যোগ নিয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের কাজের সুবিধার্থে বেতন বাড়ানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের স্বাধীনতাসংগ্রামীসহ (জুলাই যোদ্ধা) জেলার চারজন বিশিষ্ট ব্যক্তির হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দৈনিক সুনামগঞ্জের সময়'র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x