রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বরিশাল রেঞ্জের ডিআইজির কাউখালী থানা পরিদর্শন

মোঃ অলিউল ইসলাম মিলন
পিরোজপুর জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বরিশাল রেঞ্জের ডিআইজির কাউখালী থানা পরিদর্শন

৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ কাউখালী থানা পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের  ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার ।

বরিশাল রেঞ্জের ডিআইজি  পিরোজপুর জেলার কাউখালী থানায় পৌঁছালে পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী  তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল  ডিআইজিকে "গার্ড অব অনার" প্রদান করে।

পরিদর্শনকালে  ডিআইজি  কাউখালী থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিতকরণ, সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবার গুণগত মান বাড়াতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া থানা এলাকায় নিয়মিত টহল জোরদার, পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল, মাদকবিরোধী অভিযান ত্বরান্বিত করা এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত পরিদর্শনকালে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বরিশাল রেঞ্জের ডিআইজির কাউখালী থানা পরিদর্শন

প্রকাশের তারিখ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ

featured Image

৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ কাউখালী থানা পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের  ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার ।

বরিশাল রেঞ্জের ডিআইজি  পিরোজপুর জেলার কাউখালী থানায় পৌঁছালে পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী  তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল  ডিআইজিকে "গার্ড অব অনার" প্রদান করে।

পরিদর্শনকালে  ডিআইজি  কাউখালী থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিতকরণ, সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবার গুণগত মান বাড়াতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া থানা এলাকায় নিয়মিত টহল জোরদার, পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল, মাদকবিরোধী অভিযান ত্বরান্বিত করা এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত পরিদর্শনকালে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x