রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে নিহত ১, আহত ১০

নাজমুল হাসান
মাদারীপুর জেলা প্রতিনিধি , 3 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে নিহত ১, আহত ১০

মাদারীপুরে মারামারির মামলার চার আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে পুলিশের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে আব্দুস সালাম (৫১) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ ৫ পুলিশ সদস্য ও ৪ পথচারী আহত হয়েছেন। গুরুতর আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশি গ্রামের আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকা থেকে মারামারির মামলার চার আসামি রজ্জব, জহিরুল ইসলাম, মিজান ও আব্বাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শিবচর থানায় নেওয়া হচ্ছিল। পিকআপটি মঠেরবাজার এলাকায় পৌঁছালে ইমা আক্তার নামে এক শিশু হঠাৎ রাস্তা পার হওয়ার সময় গাড়ির সামনে চলে আসে। শিশুটিকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে পিকআপে থাকা কনস্টেবল আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মো. মোজাম্মেল হক (৪৫), কনস্টেবল সোহেল মাতুব্বর (৩৫), শামীম মিয়া (৩৪), হাসান হোসেন (২৫) ও শরীফুল ইসলাম (৩২)। দুর্ঘটনায় চার পথচারীও আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা সাংবাদিকদের বলেন, আসামিদের নিয়ে ফেরার পথে একটি শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের গাড়িটি উল্টে যায়। এতে আমাদের একজন সদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে নিহত ১, আহত ১০

প্রকাশের তারিখ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ণ

featured Image

মাদারীপুরে মারামারির মামলার চার আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে পুলিশের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে আব্দুস সালাম (৫১) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ ৫ পুলিশ সদস্য ও ৪ পথচারী আহত হয়েছেন। গুরুতর আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশি গ্রামের আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকা থেকে মারামারির মামলার চার আসামি রজ্জব, জহিরুল ইসলাম, মিজান ও আব্বাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শিবচর থানায় নেওয়া হচ্ছিল। পিকআপটি মঠেরবাজার এলাকায় পৌঁছালে ইমা আক্তার নামে এক শিশু হঠাৎ রাস্তা পার হওয়ার সময় গাড়ির সামনে চলে আসে। শিশুটিকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে পিকআপে থাকা কনস্টেবল আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মো. মোজাম্মেল হক (৪৫), কনস্টেবল সোহেল মাতুব্বর (৩৫), শামীম মিয়া (৩৪), হাসান হোসেন (২৫) ও শরীফুল ইসলাম (৩২)। দুর্ঘটনায় চার পথচারীও আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা সাংবাদিকদের বলেন, আসামিদের নিয়ে ফেরার পথে একটি শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের গাড়িটি উল্টে যায়। এতে আমাদের একজন সদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x