রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

শামিম শাহরিয়ার
নিজস্ব প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি অসহায় সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।

সাংবাদিকদের দায়িত্ব পালনকালে বিভিন্ন ধরনের প্রতিকূলতা ও ঝুঁকির মুখোমুখি হতে হয়। এসব পরিস্থিতিতে সাংবাদিকদের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করছে সংগঠনটি।

ফাউন্ডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো মৃত সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানো। কোনো সাংবাদিক মৃত্যুবরণ করলে তার পরিবারের খোঁজখবর নেওয়া, আর্থিক সহায়তা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্যদের স্বাবলম্বী করতে কাজের সুযোগ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

এছাড়া অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহযোগিতা, প্রয়োজনের সময় আইনি সহায়তা এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে ফাউন্ডেশনটি।

সংশ্লিষ্টরা জানান, একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তার কর্মজীবন পর্যন্ত সীমাবদ্ধ নয়; তার পরিবারের প্রতিও দায়িত্ব রয়েছে। তাই কোনো সাংবাদিকের মৃত্যুর পর তার পরিবার যেন অসহায় হয়ে না পড়ে, সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দীর্ঘ প্রতীক্ষার পর সংগঠনটি সরকারি নিবন্ধন ও অনুমোদন লাভ করেছে। সম্প্রতি ফাউন্ডেশনটি তাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীও উদ্‌যাপন করেছে।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ

featured Image

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি অসহায় সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।

সাংবাদিকদের দায়িত্ব পালনকালে বিভিন্ন ধরনের প্রতিকূলতা ও ঝুঁকির মুখোমুখি হতে হয়। এসব পরিস্থিতিতে সাংবাদিকদের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করছে সংগঠনটি।

ফাউন্ডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো মৃত সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানো। কোনো সাংবাদিক মৃত্যুবরণ করলে তার পরিবারের খোঁজখবর নেওয়া, আর্থিক সহায়তা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্যদের স্বাবলম্বী করতে কাজের সুযোগ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

এছাড়া অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহযোগিতা, প্রয়োজনের সময় আইনি সহায়তা এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে ফাউন্ডেশনটি।

সংশ্লিষ্টরা জানান, একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তার কর্মজীবন পর্যন্ত সীমাবদ্ধ নয়; তার পরিবারের প্রতিও দায়িত্ব রয়েছে। তাই কোনো সাংবাদিকের মৃত্যুর পর তার পরিবার যেন অসহায় হয়ে না পড়ে, সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দীর্ঘ প্রতীক্ষার পর সংগঠনটি সরকারি নিবন্ধন ও অনুমোদন লাভ করেছে। সম্প্রতি ফাউন্ডেশনটি তাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীও উদ্‌যাপন করেছে।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x