রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে মৃত্যু ২, নিখোঁজ ২

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
নিজস্ব প্রতিনিধি , 11 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে মৃত্যু ২, নিখোঁজ ২
ছবি: সংগৃহীত

কক্সবাজারের নাজিরারটেক উপকূলের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তৎপরতা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছাকাছি সাগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার একটি ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। মাছ শিকার শেষে বৃহস্পতিবার ভোররাতের দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছায়। এ সময় সাগরে ঝড় শুরু হলে প্রবল ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের এলাকায় থাকা স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। পরে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

তবে ট্রলারডুবির পর নুরুল আলম ও মুহিব উল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

এদিকে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফলে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে মৃত্যু ২, নিখোঁজ ২

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ

featured Image

কক্সবাজারের নাজিরারটেক উপকূলের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তৎপরতা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছাকাছি সাগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার একটি ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। মাছ শিকার শেষে বৃহস্পতিবার ভোররাতের দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছায়। এ সময় সাগরে ঝড় শুরু হলে প্রবল ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের এলাকায় থাকা স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। পরে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

তবে ট্রলারডুবির পর নুরুল আলম ও মুহিব উল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

এদিকে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফলে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x