রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

লন্ডন-পর্তুগাল-প্যারিস-রোম-ভেনিস মাতিয়ে সুইডেনের পথে জেমস

রোম বিমানবন্দরে প্রবাসীদের ভালোবাসায় বিদায় নিলেন নগরবাউল

মিনহাজ হোসেন
ইতালি প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

রোম বিমানবন্দরে প্রবাসীদের ভালোবাসায় বিদায় নিলেন নগরবাউল
ছবি: বিমানবন্দরে

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইউরোপের লন্ডন, পর্তুগাল, প্যারিস, ইতালির রোম ও ভেনিস সফরে একের পর এক সফল লাইভ কনসার্টে দর্শকদের মাতিয়ে এবার সুইডেনের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও নগরবাউল জেমস। ইতালির রাজধানী রোম ও পর্যটননগরী ভেনিসে সফল কনসার্ট শেষে আজ বুধবার সকালে ইতালি ছেড়েছেন তিনি।

সকালে রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি ফিমিউসিনো বিমানবন্দর থেকে জেমস ও তাঁর দলের সদস্যরা সুইডেনের উদ্দেশে যাত্রা করেন। এ সময় প্রিয় শিল্পীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা।

ইউরোপ সফরের বিভিন্ন দেশে জেমসের লাইভ কনসার্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁর জনপ্রিয় গান ও স্বতন্ত্র পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন শহরে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা কনসার্টে অংশ নেন।

রোম ও ভেনিসের কনসার্ট শেষ করে এবার জেমসের পরবর্তী গন্তব্য সুইডেন। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে একটি একক লাইভ কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সুইডেনের অনুষ্ঠান শেষে পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া। সেখানে ১২ সেপ্টেম্বর আরও দুটি একক কনসার্টে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

দীর্ঘ সংগীতজীবনে জেমস শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কাছে তাঁর লাইভ পারফরম্যান্স বরাবরই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

রোম বিমানবন্দরে বিদায়ের সময় ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ জেমসের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁর পরবর্তী কনসার্টগুলোর সফলতা কামনা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রোম বিমানবন্দরে প্রবাসীদের ভালোবাসায় বিদায় নিলেন নগরবাউল

প্রকাশের তারিখ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ

featured Image

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইউরোপের লন্ডন, পর্তুগাল, প্যারিস, ইতালির রোম ও ভেনিস সফরে একের পর এক সফল লাইভ কনসার্টে দর্শকদের মাতিয়ে এবার সুইডেনের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও নগরবাউল জেমস। ইতালির রাজধানী রোম ও পর্যটননগরী ভেনিসে সফল কনসার্ট শেষে আজ বুধবার সকালে ইতালি ছেড়েছেন তিনি।

সকালে রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি ফিমিউসিনো বিমানবন্দর থেকে জেমস ও তাঁর দলের সদস্যরা সুইডেনের উদ্দেশে যাত্রা করেন। এ সময় প্রিয় শিল্পীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা।

ইউরোপ সফরের বিভিন্ন দেশে জেমসের লাইভ কনসার্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁর জনপ্রিয় গান ও স্বতন্ত্র পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন শহরে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা কনসার্টে অংশ নেন।

রোম ও ভেনিসের কনসার্ট শেষ করে এবার জেমসের পরবর্তী গন্তব্য সুইডেন। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে একটি একক লাইভ কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সুইডেনের অনুষ্ঠান শেষে পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া। সেখানে ১২ সেপ্টেম্বর আরও দুটি একক কনসার্টে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

দীর্ঘ সংগীতজীবনে জেমস শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কাছে তাঁর লাইভ পারফরম্যান্স বরাবরই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

রোম বিমানবন্দরে বিদায়ের সময় ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ জেমসের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁর পরবর্তী কনসার্টগুলোর সফলতা কামনা করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x