রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান চালায় কালিয়া থানা পুলিশের একটি দল। এ সময় বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বন্দুকটি উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, অস্ত্রটি কার এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, উদ্ধার করা বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ