রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বগুড়ায় বাসচাপায় ৭ জন দিনমজুর নিহতের ঘটনায় চালক গ্রেফতার

রুহুল আমিন শাহিন
বগুড়া জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বগুড়ায় বাসচাপায় ৭ জন  দিনমজুর নিহতের ঘটনায় চালক গ্রেফতার

​বগুড়া - নওগাঁ আঞ্চলিক  মহাসড়কের এরুলিয়ায় শাহ ফতেহ আলী পরিবহনের বাসের চাপায় সাতজন দিনমজুর নিহতের ঘটনার প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ । ​বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর রাতে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামি নেছারুল ইসলাম সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

​র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ আগস্ট সকাল ছয়টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগতির এসি বাস ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন হাসপাতালে নেওয়ার পর ১ জন মোট সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ১৪ জন। ঘটনার পরপরই চালক বাস রেখে পালিয়ে যান।

​এ ঘটনায় ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতনামা আসামি করে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই পলাতক চালককে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সোয়া চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের দৌহপাড়া সৈয়াদপুর এলাকায় রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি চৌকস দল। সেখান থেকেই মূল অভিযুক্ত চালক নেছারুল ইসলামকে গ্রেফতার করা হয়।

​র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ আরো  বলেন, গ্রেফতারকৃত  আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় বাসচাপায় ৭ জন দিনমজুর নিহতের ঘটনায় চালক গ্রেফতার

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ

featured Image

​বগুড়া - নওগাঁ আঞ্চলিক  মহাসড়কের এরুলিয়ায় শাহ ফতেহ আলী পরিবহনের বাসের চাপায় সাতজন দিনমজুর নিহতের ঘটনার প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ । ​বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর রাতে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামি নেছারুল ইসলাম সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

​র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ আগস্ট সকাল ছয়টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগতির এসি বাস ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন হাসপাতালে নেওয়ার পর ১ জন মোট সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ১৪ জন। ঘটনার পরপরই চালক বাস রেখে পালিয়ে যান।

​এ ঘটনায় ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতনামা আসামি করে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই পলাতক চালককে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সোয়া চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের দৌহপাড়া সৈয়াদপুর এলাকায় রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি চৌকস দল। সেখান থেকেই মূল অভিযুক্ত চালক নেছারুল ইসলামকে গ্রেফতার করা হয়।

​র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ আরো  বলেন, গ্রেফতারকৃত  আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x