রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নারীসহ নিহত ২ আহত ৪

মো. পজিরুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নারীসহ নিহত ২ আহত ৪
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন যানবাহনের সংঘর্ষ, নারীসহ নিহত ২ আহত ৪

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের কচুবাড়ী পোস্ট অফিসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন—লক্ষ্মীরহাট বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে মোটরসাইকেলচালক হারুনুর রশিদ (৩৮), কিসমত কেশুরবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে অটোরিকশাচালক সাহিরুল ইসলাম (২৩), বড় বালিয়া এলাকার জরিনা (৪০) এবং ঠিকানা না জানা শফিকুল ইসলাম।

স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ভূল্লী থানা ও বোদা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় পিকআপের চালক হাবিবুর রহমান (২৪)কে আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে। পুলিশ পিকআপসহ তাকে ভূল্লী থানায় নিয়ে গেছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কচুবাড়ী এলাকায় তিনটি যানবাহনের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপচালককে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নারীসহ নিহত ২ আহত ৪

প্রকাশের তারিখ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ

featured Image

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের কচুবাড়ী পোস্ট অফিসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন—লক্ষ্মীরহাট বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে মোটরসাইকেলচালক হারুনুর রশিদ (৩৮), কিসমত কেশুরবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে অটোরিকশাচালক সাহিরুল ইসলাম (২৩), বড় বালিয়া এলাকার জরিনা (৪০) এবং ঠিকানা না জানা শফিকুল ইসলাম।

স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ভূল্লী থানা ও বোদা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় পিকআপের চালক হাবিবুর রহমান (২৪)কে আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে। পুলিশ পিকআপসহ তাকে ভূল্লী থানায় নিয়ে গেছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কচুবাড়ী এলাকায় তিনটি যানবাহনের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপচালককে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x