রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

গরুসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব বিধবা মঞ্জু বেগম

মাদারীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড

নাজমুল হাসান
মাদারীপুর জেলা প্রতিনিধি , 3 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মাদারীপুরে গভীর রাতে  অগ্নিকাণ্ড

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর  এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে দুটি ঘর ও দুটি গরু পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। আগুনে পুড়ে মারা গেছে মঞ্জু বেগমের প্রায় ৫ লাখ টাকা মূল্যের দুটি গরু। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন স্বামীহারা এই নারী।

সোমবার (২৪ আগস্ট) ভোরে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত দুটি ঘরের মধ্যে একটি ছিল কাঠ-লাকড়ি রাখার ঘর এবং অপরটি ছিল গরুর ঘর। অগ্নিকাণ্ডে ঘর দুটির আনুমানিক ৩ লাখ টাকা এবং গরু দুটির প্রায় ৫ লাখ টাকা—সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মঞ্জু বেগমের স্বামী মনির হাওলাদার প্রায় তিন বছর আগে মারা যান। এরপর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। বর্তমানে বাবার বাড়িতে বসবাস করা মঞ্জু বেগমের পরিবারের নির্দিষ্ট কোনো আয়ের উৎস ছিল না। মানুষের সহায়তা এবং ওই দুটি গরু লালন-পালন করেই সংসারের খরচ চলত।

কষ্ট করে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন মঞ্জু বেগম। ছোট ছেলে এখনও পড়াশোনা করছে। তার পড়াশোনার খরচসহ সংসারের প্রয়োজনীয় ব্যয় মেটাতে ওই দুটি গরুই ছিল তার প্রধান অবলম্বন। আগুনে সব হারিয়ে এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনাও নেই বলে দাবি করেছেন তারা। এছাড়া সেখানে কোনো রান্নাঘরও ছিল না। এসব কারণে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটি নাশকতা বা দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা হতে পারে বলে সন্দেহ করছেন। তারা বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রমজানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, “সরকারিভাবে যত ধরনের সহযোগিতা করা সম্ভব, তা করার চেষ্টা করব। পাশাপাশি আমার ব্যক্তিগত অর্থায়নেও পরিবারটির পাশে দাঁড়াব। সমাজের বিত্তবানদেরও এই অসহায় পরিবারের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

রমজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রফিক খান বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। তাদের কান্না দেখে আমাদেরও খুব খারাপ লাগছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ এ ঘটনা ঘটিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কালকিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, “ভুক্তভোগী পরিবারটি উপজেলা সমাজকল্যাণ পরিষদে আবেদন করলে নিয়ম অনুযায়ী তাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে।”

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের পাশাপাশি অসহায় মঞ্জু বেগমের পরিবারকে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মাদারীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মাদারীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড
0:00 / 0:00
1x