রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক

মো. পজিরুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক
বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী আটক

 ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পারুয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় মোছা. তসলেমা আকতার (৪০) নামে ওই নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটক তসলেমা আকতার পারুয়া গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর আগেও তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংরক্ষণ, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক

প্রকাশের তারিখ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ

featured Image

 ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পারুয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় মোছা. তসলেমা আকতার (৪০) নামে ওই নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটক তসলেমা আকতার পারুয়া গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর আগেও তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংরক্ষণ, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x