রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বগুড়ায় নুনগোলা ইউপির সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা ​

রুহুল আমিন শাহিন
বগুড়া জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বগুড়ায় নুনগোলা ইউপির সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা  ​

বগুড়া সদর উপজেলা নুনগোলা ইউনিয়ন  আশোকোলা (বাঘোপাড়া) এলাকায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২৩ আগস্ট  রবিবার রাত আনুমানিক ১০:৩০ থেকে ১১:০০টার মধ্যে বাঘোপাড়া ব্রিজের নিকটবর্তী রাস্তায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত সাইফুল ইসলাম আশোকোলা পূর্বপাড়া গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং পেশায় একজন খামারি ছিলেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে বাঘোপাড়া বাজার থেকে স্বজনদের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। পথিমধ্যে বাঘোপাড়া ব্রিজের কাছাকাছি পৌঁছালে ৩-৪ জন যুবকের একটি দল তাঁদের পথরোধ করে। 

বাকবিতণ্ডার একপর্যায়ে  রামদা ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পার্শ্ববর্তী ধানি জমিতে ফেলে রেখে পালিয়ে যায়। 

 স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোনসহ প্রাথমিক আলামত উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

​পূর্বশত্রুতা ও পারিবারিক বা স্থানীয় বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ইতোমধ্যেই ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় নুনগোলা ইউপির সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা ​

প্রকাশের তারিখ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ

featured Image

বগুড়া সদর উপজেলা নুনগোলা ইউনিয়ন  আশোকোলা (বাঘোপাড়া) এলাকায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২৩ আগস্ট  রবিবার রাত আনুমানিক ১০:৩০ থেকে ১১:০০টার মধ্যে বাঘোপাড়া ব্রিজের নিকটবর্তী রাস্তায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত সাইফুল ইসলাম আশোকোলা পূর্বপাড়া গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং পেশায় একজন খামারি ছিলেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে বাঘোপাড়া বাজার থেকে স্বজনদের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। পথিমধ্যে বাঘোপাড়া ব্রিজের কাছাকাছি পৌঁছালে ৩-৪ জন যুবকের একটি দল তাঁদের পথরোধ করে। 

বাকবিতণ্ডার একপর্যায়ে  রামদা ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পার্শ্ববর্তী ধানি জমিতে ফেলে রেখে পালিয়ে যায়। 

 স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোনসহ প্রাথমিক আলামত উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

​পূর্বশত্রুতা ও পারিবারিক বা স্থানীয় বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ইতোমধ্যেই ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x