রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

২০০ পিছ ইয়াবাসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মো: শাহজাহান বাশার
সাব এডিটর , 1 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

২০০ পিছ ইয়াবাসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকায় ২০০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকায় হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম দীপ রুদ্র পাল (২২) ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার মৃত দিলীপ রুদ্র পালের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ব্রাহ্মণপাড়া থানার একটি দল নাইঘর ভাঙা ব্রিজ এলাকায়  উপপরিদর্শক (এস.আই) রূপম কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে দীপ রুদ্র পালকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা  উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, দীপ রুদ্র পাল ইয়াবা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।

এ ঘটনায় দীপ রুদ্র পালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে তিনি জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২০০ পিছ ইয়াবাসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ

featured Image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকায় ২০০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকায় হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম দীপ রুদ্র পাল (২২) ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার মৃত দিলীপ রুদ্র পালের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ব্রাহ্মণপাড়া থানার একটি দল নাইঘর ভাঙা ব্রিজ এলাকায়  উপপরিদর্শক (এস.আই) রূপম কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে দীপ রুদ্র পালকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা  উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, দীপ রুদ্র পাল ইয়াবা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।

এ ঘটনায় দীপ রুদ্র পালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে তিনি জানান।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x