রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

অংশ নিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সিসিক-এর খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা

স্বপন মালাকার শিবা
সিলেট জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সিসিক-এর খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
সিটি কর্পোরেশনগুলোর খেলার মাঠ উন্নয়ন নিয়ে সচিবালয়ে সভা: অংশ নিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটসহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় খেলার মাঠের উন্নয়ন, সংস্কার ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরভিত্তিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা এবং প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সুযোগ সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা অংশগ্রহণ করেন। আলোচনায় বিদ্যমান খেলার মাঠের উন্নয়ন ও সংস্কার, মাঠ ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনগুলোর নিজস্ব পরিকল্পনা এবং নতুন খেলার মাঠের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের বিষয় গুরুত্ব পায়।

এ সময় প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণের জন্য স্থান নির্ধারণের প্রস্তাবও আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সুস্থ, মাদকমুক্ত ও ক্রীড়ামুখী নতুন প্রজন্ম গড়ে তুলতে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের প্রতিটি নগরীতে খেলাধুলার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশাবাদও ব্যক্ত করা হয়।

এ সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সিসিক-এর খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা

প্রকাশের তারিখ : রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ণ

featured Image

সিলেটসহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় খেলার মাঠের উন্নয়ন, সংস্কার ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরভিত্তিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা এবং প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সুযোগ সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা অংশগ্রহণ করেন। আলোচনায় বিদ্যমান খেলার মাঠের উন্নয়ন ও সংস্কার, মাঠ ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনগুলোর নিজস্ব পরিকল্পনা এবং নতুন খেলার মাঠের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের বিষয় গুরুত্ব পায়।

এ সময় প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণের জন্য স্থান নির্ধারণের প্রস্তাবও আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সুস্থ, মাদকমুক্ত ও ক্রীড়ামুখী নতুন প্রজন্ম গড়ে তুলতে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের প্রতিটি নগরীতে খেলাধুলার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশাবাদও ব্যক্ত করা হয়।

এ সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x