মাদারীপুরের কালকিনিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ রহমান বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টা ৪৫ মিনিটে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহমান বেপারী কালকিনি উপজেলার দক্ষিণ চর দৌলতখান এলাকার সামসুদ্দিন বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল ক্ষুদ্রচর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকার একটি বসতবাড়ির সামনের পাকা সড়ক সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা অনুযায়ী তা হেফাজতে নেয় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, "মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ কঠোর অভিযান অব্যাহত থাকবে।"
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ণ