দিনাজপুরের বিরামপুরে পার্কে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটটি ঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু আলামত জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের এ্যাকুয়াথিম পার্কে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনওর তানজিনা খাতুন অভিযান পরিচালনা করেন।এসময় থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাগেছে, বেশ কিছু দিন ধরে এ্যাকুয়াথিম পার্কের কয়েকটি ঘরে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছেন কর্তৃপক্ষ।এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ৬টি ঘর সিলগালা করা হয়। পার্কটির স্বত্বাধিকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও তানজিনা খাতুন জানান, এ্যাকুয়াথিম পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ কয়েক দিন ধরে আসছে।আজ আমরা সেখানে অভিযান চালিয়েছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। উপস্থিত কাউকে পাওয়া যায়নি তবে অসামাজিক কার্যকলাপের বেশ কিছু আলামত পাওয়া গেছে। ৮টি ঘর সিলগালা এবং কর্তৃপক্ষকে সতর্ক ক
রা হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ণ