রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ সিরাজগঞ্জে এসে কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন।
বুধবার (১৯ আগস্ট) সিরাজগঞ্জে পৌঁছালে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ডিআইজি’র সহধর্মিনী ও পুনাক, রাজশাহী রেঞ্জের সভানেত্রী মিসেস শামীম আরা হককেও পুনাক, সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর সিরাজগঞ্জ সদর থানায় মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডিআইজি মো. আশিক সাঈদ। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
বক্তব্যে ডিআইজি বলেন, অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করতে হবে।
তিনি পুলিশ সদস্যদের জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি আইনানুগভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, সব ধরনের অপরাধ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ডিআইজি মো. আশিক সাঈদ সিরাজগঞ্জ সদর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র, মামলা তদন্তের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন।
পাশাপাশি থানায় কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং সেবাপ্রত্যাশী মানুষের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ