দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় রেজাউল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার চণ্ডীপুর চায়না মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল ইসলাম তার এক সহযাত্রীকে নিয়ে মোটরসাইকেলে ইসলামপাড়া থেকে মহাসড়ক দিয়ে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। চণ্ডীপুর চায়না মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রেজাউল ইসলাম নিহত হন। গুরুতর আহত তার সহযাত্রীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত রেজাউল ইসলাম পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার নন্দীগ্রাম এলাকার রইচ উদ্দিনের ছেলে। তিনি বিরামপুর শহরের ইসলামপাড়া এলাকায় বসবাস করতেন।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন জানান, দুর্ঘটনার ঘটনায় সড়ক আইনে থানায় মামলা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ণ