রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

অবৈধ চায়না দুয়ারী জালে বিপন্ন জলজ সম্পদ

ছোট যমুনায় মাছশূন্যতা

মো. ফাহিম সরকার
দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ছোট যমুনায় মাছশূন্যতা

দিনাজপুরের বিরামপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে দিন দিন কমে যাচ্ছে দেশীয় মাছের উপস্থিতি। স্থানীয়দের অভিযোগ, অবৈধ চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহার নদীর মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

একসময় ছোট যমুনা নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়া গেলেও বর্তমানে মাছের দেখা মেলা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় জেলেদের ভাষ্য, চায়না দুয়ারী জালের সূক্ষ্ম ফাঁসের কারণে ছোট-বড় সব ধরনের মাছসহ মাছের পোনা, জলজ পোকামাকড় ও অন্যান্য প্রাণীও আটকা পড়ে মারা যাচ্ছে। ফলে মাছের প্রজনন ব্যাহত হয়ে ধীরে ধীরে নদীটি মাছশূন্য হয়ে পড়ছে।

স্থানীয়দের দাবি, নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জব্দ করা জাল ধ্বংস করা প্রয়োজন। একই সঙ্গে নদীর জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের কার্যকর নজরদারি চান তারা।

বিশেষজ্ঞদের মতে, প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ ধরার পাশাপাশি ক্ষুদ্র ফাঁসের অবৈধ জাল ব্যবহার অব্যাহত থাকলে ভবিষ্যতে ছোট যমুনা নদীর দেশীয় মাছের অনেক প্রজাতিই হারিয়ে যেতে পারে।

তাই নদীর স্বাভাবিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ছোট যমুনায় মাছশূন্যতা

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ণ

featured Image

দিনাজপুরের বিরামপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে দিন দিন কমে যাচ্ছে দেশীয় মাছের উপস্থিতি। স্থানীয়দের অভিযোগ, অবৈধ চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহার নদীর মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

একসময় ছোট যমুনা নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়া গেলেও বর্তমানে মাছের দেখা মেলা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় জেলেদের ভাষ্য, চায়না দুয়ারী জালের সূক্ষ্ম ফাঁসের কারণে ছোট-বড় সব ধরনের মাছসহ মাছের পোনা, জলজ পোকামাকড় ও অন্যান্য প্রাণীও আটকা পড়ে মারা যাচ্ছে। ফলে মাছের প্রজনন ব্যাহত হয়ে ধীরে ধীরে নদীটি মাছশূন্য হয়ে পড়ছে।

স্থানীয়দের দাবি, নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জব্দ করা জাল ধ্বংস করা প্রয়োজন। একই সঙ্গে নদীর জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের কার্যকর নজরদারি চান তারা।

বিশেষজ্ঞদের মতে, প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ ধরার পাশাপাশি ক্ষুদ্র ফাঁসের অবৈধ জাল ব্যবহার অব্যাহত থাকলে ভবিষ্যতে ছোট যমুনা নদীর দেশীয় মাছের অনেক প্রজাতিই হারিয়ে যেতে পারে।

তাই নদীর স্বাভাবিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ছোট যমুনায় মাছশূন্যতা
0:00 / 0:00
1x