উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে দিন দিন কমে যাচ্ছে দেশীয় মাছের উপস্থিতি। স্থানীয়দের অভিযোগ, অবৈধ চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহার নদীর মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।একসময় ছোট যমুনা নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়া গেলেও বর্তমানে মাছের দেখা মেলা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় জেলেদের ভাষ্য, চায়না দুয়ারী জালের সূক্ষ্ম ফাঁসের কারণে ছোট-বড় সব ধরনের মাছসহ মাছের পোনা, জলজ পোকামাকড় ও অন্যান্য প্রাণীও আটকা পড়ে মারা যাচ্ছে। ফলে মাছের প্রজনন ব্যাহত হয়ে ধীরে ধীরে নদীটি মাছশূন্য হয়ে পড়ছে।স্থানীয়দের দাবি, নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জব্দ করা জাল ধ্বংস করা প্রয়োজন। একই সঙ্গে নদীর জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের কার্যকর নজরদারি চান তারা।বিশেষজ্ঞদের মতে, প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ ধরার পাশাপাশি ক্ষুদ্র ফাঁসের অবৈধ জাল ব্যবহার অব্যাহত থাকলে ভবিষ্যতে ছোট যমুনা নদীর দেশীয় মাছের অনেক প্রজাতিই হারিয়ে যেতে পারে।তাই নদীর স্বাভাবিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।