স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশের পুকুরের কাছে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাইয়ুম দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে সতের পাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। কিছুক্ষণ আগেও যাদের ছোটাছুটি ও হাসি-খেলায় মুখর ছিল বাড়ির আঙিনা, তাদের এমন করুণ মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
স্থানীয়রা জানান, অল্প বয়সী দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ