রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কুড়িগ্রামে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ শুরু

 জিএম রাশেদুল  ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রধিনিধি , 549 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কুড়িগ্রামে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ শুরু

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পক্ষটি পালিত হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের পুকুর ও সুলতানা সরোবর/পুকুরসহ নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে কলেজ মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে ব্যান্ড পার্টিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিএম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি এবং জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসাইন কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ।

অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখা স্থানীয় পর্যায়ের সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জেলার নদ-নদী ও উন্মুক্ত জলাশয়ে নিয়মিত পোনা অবমুক্তকরণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রজনন মৌসুমে মাছ ধরা রোধের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা মৎস্য দপ্তরের কর্মসূচি অনুযায়ী, ১৭ আগস্ট জেলা মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা এবং সন্ধ্যায় জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ১৮ আগস্ট কুড়িগ্রাম সরকারি কলেজে স্কুল-কলেজের শিক্ষার্থীদের রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এবারের কর্মসূচি ১৮ আগস্ট পর্যন্ত চলবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ শুরু

প্রকাশের তারিখ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ

featured Image

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পক্ষটি পালিত হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের পুকুর ও সুলতানা সরোবর/পুকুরসহ নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে কলেজ মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে ব্যান্ড পার্টিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিএম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি এবং জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসাইন কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ।

অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখা স্থানীয় পর্যায়ের সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জেলার নদ-নদী ও উন্মুক্ত জলাশয়ে নিয়মিত পোনা অবমুক্তকরণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রজনন মৌসুমে মাছ ধরা রোধের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা মৎস্য দপ্তরের কর্মসূচি অনুযায়ী, ১৭ আগস্ট জেলা মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা এবং সন্ধ্যায় জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ১৮ আগস্ট কুড়িগ্রাম সরকারি কলেজে স্কুল-কলেজের শিক্ষার্থীদের রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এবারের কর্মসূচি ১৮ আগস্ট পর্যন্ত চলবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x