রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের আহ্বান

নোয়াখালির সুধারামে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মো: শাহজাহান বাশার
সাব এডিটর , 1 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নোয়াখালির সুধারামে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের আহ্বান

মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”—এই প্রত্যয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে সুরক্ষিত রাখার লক্ষ্যে নোয়াখালির সুধারামে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুধারাম মডেল থানা, নোয়াখালী পৌরসভা এবং ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে আজ নোয়াখালী ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী র‍্যালিটি শুরু হয়ে সুধারাম মডেল থানার সম্মুখে এসে শেষ হয়। পরে সুধারাম মডেল থানার সামনে অনুষ্ঠিত সমাবেশে মাদকের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান, এমপি মহোদয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন শক্তিশালী সামাজিক প্রতিরোধ, পারিবারিক সচেতনতা এবং সম্মিলিত নাগরিক উদ্যোগ।

এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নোয়াখালির সুধারামে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

প্রকাশের তারিখ : রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ

featured Image

মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”—এই প্রত্যয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে সুরক্ষিত রাখার লক্ষ্যে নোয়াখালির সুধারামে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুধারাম মডেল থানা, নোয়াখালী পৌরসভা এবং ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে আজ নোয়াখালী ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী র‍্যালিটি শুরু হয়ে সুধারাম মডেল থানার সম্মুখে এসে শেষ হয়। পরে সুধারাম মডেল থানার সামনে অনুষ্ঠিত সমাবেশে মাদকের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান, এমপি মহোদয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন শক্তিশালী সামাজিক প্রতিরোধ, পারিবারিক সচেতনতা এবং সম্মিলিত নাগরিক উদ্যোগ।

এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x