রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকানঘর দখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মো. পজিরুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকানঘর দখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকানঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ করা দোকানঘর দখলের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়ন ভূমি অফিসের পাশে রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের নির্মিত দোকানঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের নিজস্ব জমিতে আয়ের উৎস হিসেবে নির্মাণ করা তিনটি পাকা দোকানঘর সম্প্রতি রাতের সময় দখলের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের জমিতে নির্মিত দোকানঘরগুলো থেকে প্রতিষ্ঠানটির আয় করার পরিকল্পনা ছিল। কিন্তু দোকানঘরগুলো দখলের অভিযোগ ওঠার পর বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তাৎক্ষণিক সমাধান না হওয়ায় তারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হয়েছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, বিদ্যালয়ের নামে জমির মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র রয়েছে। বিদ্যালয়ের আয়ের উদ্দেশ্যেই সেখানে দোকানঘর নির্মাণ করা হয়েছে। তাঁর দাবি, সম্প্রতি প্রধান শিক্ষক মারা যাওয়ার পর দোকান ভাড়ার কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়। এ সুযোগে মোজাম্মেল হক জমির মালিকানা দাবি করে দোকানঘরগুলো দখলের চেষ্টা করেছেন।

এদিকে দোকানঘরের তালা নিয়ে বিরোধের একপর্যায়ে শিক্ষার্থীরা নতুন তালা লাগানোর চেষ্টা করলে সেখানে বাধা দেওয়ার অভিযোগও ওঠে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক। সাংবাদিকদের তিনি জানান, বিরোধপূর্ণ জমিটির প্রকৃত মালিক তিনি এবং জমির মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র তাঁর কাছে রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে বসে সমাধানের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকানঘর দখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ করা দোকানঘর দখলের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়ন ভূমি অফিসের পাশে রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের নির্মিত দোকানঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের নিজস্ব জমিতে আয়ের উৎস হিসেবে নির্মাণ করা তিনটি পাকা দোকানঘর সম্প্রতি রাতের সময় দখলের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের জমিতে নির্মিত দোকানঘরগুলো থেকে প্রতিষ্ঠানটির আয় করার পরিকল্পনা ছিল। কিন্তু দোকানঘরগুলো দখলের অভিযোগ ওঠার পর বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তাৎক্ষণিক সমাধান না হওয়ায় তারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হয়েছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, বিদ্যালয়ের নামে জমির মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র রয়েছে। বিদ্যালয়ের আয়ের উদ্দেশ্যেই সেখানে দোকানঘর নির্মাণ করা হয়েছে। তাঁর দাবি, সম্প্রতি প্রধান শিক্ষক মারা যাওয়ার পর দোকান ভাড়ার কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়। এ সুযোগে মোজাম্মেল হক জমির মালিকানা দাবি করে দোকানঘরগুলো দখলের চেষ্টা করেছেন।

এদিকে দোকানঘরের তালা নিয়ে বিরোধের একপর্যায়ে শিক্ষার্থীরা নতুন তালা লাগানোর চেষ্টা করলে সেখানে বাধা দেওয়ার অভিযোগও ওঠে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক। সাংবাদিকদের তিনি জানান, বিরোধপূর্ণ জমিটির প্রকৃত মালিক তিনি এবং জমির মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র তাঁর কাছে রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে বসে সমাধানের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x