রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আইন উপদেষ্টা হলেন এডভোকেট মোস্তাফিজুর রহমান শেখ মামুন।

শামিম শাহরিয়ার
নিজস্ব প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আইন উপদেষ্টা হলেন এডভোকেট মোস্তাফিজুর রহমান শেখ মামুন।

সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, কালীগঞ্জ উপজেলা কমিটির আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান শেখ মামুনকে।

তাঁর আইন পেশার অভিজ্ঞতা, দক্ষতা ও আইনি জ্ঞানকে বিবেচনায় নিয়ে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন আইনগত বিষয়ে পরামর্শ প্রদান এবং প্রয়োজনে আইনি সহযোগিতার মাধ্যমে সাংবাদিকদের পাশে থাকার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় এডভোকেট মোস্তাফিজুর রহমান শেখ মামুনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, কালীগঞ্জ উপজেলা কমিটির সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শামীম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের আইনগত জটিলতার মুখোমুখি হন। এসব ক্ষেত্রে একজন দক্ষ আইন উপদেষ্টার পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডভোকেট মোস্তাফিজুর রহমান শেখ মামুনের অভিজ্ঞতা ও আইনি দিকনির্দেশনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন আরও শক্তিশালীভাবে সাংবাদিকদের পাশে দাঁড়াতে সক্ষম হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্বের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আইন উপদেষ্টা হলেন এডভোকেট মোস্তাফিজুর রহমান শেখ মামুন।

প্রকাশের তারিখ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ

featured Image

সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, কালীগঞ্জ উপজেলা কমিটির আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান শেখ মামুনকে।

তাঁর আইন পেশার অভিজ্ঞতা, দক্ষতা ও আইনি জ্ঞানকে বিবেচনায় নিয়ে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন আইনগত বিষয়ে পরামর্শ প্রদান এবং প্রয়োজনে আইনি সহযোগিতার মাধ্যমে সাংবাদিকদের পাশে থাকার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় এডভোকেট মোস্তাফিজুর রহমান শেখ মামুনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, কালীগঞ্জ উপজেলা কমিটির সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শামীম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের আইনগত জটিলতার মুখোমুখি হন। এসব ক্ষেত্রে একজন দক্ষ আইন উপদেষ্টার পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডভোকেট মোস্তাফিজুর রহমান শেখ মামুনের অভিজ্ঞতা ও আইনি দিকনির্দেশনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন আরও শক্তিশালীভাবে সাংবাদিকদের পাশে দাঁড়াতে সক্ষম হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্বের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x