উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, কালীগঞ্জ উপজেলা কমিটির আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান শেখ মামুনকে।তাঁর আইন পেশার অভিজ্ঞতা, দক্ষতা ও আইনি জ্ঞানকে বিবেচনায় নিয়ে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন আইনগত বিষয়ে পরামর্শ প্রদান এবং প্রয়োজনে আইনি সহযোগিতার মাধ্যমে সাংবাদিকদের পাশে থাকার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংগঠনের নেতৃবৃন্দ।আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় এডভোকেট মোস্তাফিজুর রহমান শেখ মামুনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, কালীগঞ্জ উপজেলা কমিটির সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শামীম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান।সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের আইনগত জটিলতার মুখোমুখি হন। এসব ক্ষেত্রে একজন দক্ষ আইন উপদেষ্টার পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডভোকেট মোস্তাফিজুর রহমান শেখ মামুনের অভিজ্ঞতা ও আইনি দিকনির্দেশনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন আরও শক্তিশালীভাবে সাংবাদিকদের পাশে দাঁড়াতে সক্ষম হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্বের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।