রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ভারতে যাওয়ার সময়

বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামীলীগ নেতা আটক

মশিয়ার রহমান কাজল
ব্যুরো প্রধান, খুলনা , 549 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামীলীগ নেতা আটক

যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে নাম থাকায় মোঃ হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার(৪ আগস্ট) দুপুরের দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়।পরেদায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুর রশিদ তালুকদার। তার পাসপোর্ট নম্বর A05025454।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে,তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি। পুলিশের তথ্যমতে,তার বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি এফআইআর নং-০৫, তারিখ ৪ জানুয়ারি ২০২৬। মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারা ছাড়াও দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামীলীগ নেতা আটক

প্রকাশের তারিখ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ণ

featured Image

যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে নাম থাকায় মোঃ হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার(৪ আগস্ট) দুপুরের দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়।পরেদায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুর রশিদ তালুকদার। তার পাসপোর্ট নম্বর A05025454।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে,তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি। পুলিশের তথ্যমতে,তার বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি এফআইআর নং-০৫, তারিখ ৪ জানুয়ারি ২০২৬। মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারা ছাড়াও দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামীলীগ নেতা আটক
0:00 / 0:00
1x