রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

হিলি বন্দরে ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি

সজীব উদ্দিন সবুজ
হিলি প্রতিনিধি , 549 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

হিলি বন্দরে ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি

দেশের বাজারে কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই মরিচবাহী ট্রাক বন্দরে প্রবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নাহিদ ইসলাম বলেন, দেশীয় উৎপাদন কমে যাওয়ায় বাজারে কাঁচা মরিচের সংকট তৈরি হয়েছে। সরকারের অনুমতি পাওয়ার পর আমরা দ্রুত এলসি খুলে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আজ থেকেই আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আনোয়ার হোসেন বলেন, ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় আজ থেকেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হবে।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় দেশীয় উৎপাদন কমে যাওয়ায় বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ভারত থেকে আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে, ফলে দাম কমে ভোক্তারা স্বস্তি পাবেন।

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। প্রায় ১০ মাস পর আবার এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তির আশা তৈরি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হিলি বন্দরে ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি

প্রকাশের তারিখ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ

featured Image

দেশের বাজারে কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই মরিচবাহী ট্রাক বন্দরে প্রবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নাহিদ ইসলাম বলেন, দেশীয় উৎপাদন কমে যাওয়ায় বাজারে কাঁচা মরিচের সংকট তৈরি হয়েছে। সরকারের অনুমতি পাওয়ার পর আমরা দ্রুত এলসি খুলে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আজ থেকেই আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আনোয়ার হোসেন বলেন, ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় আজ থেকেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হবে।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় দেশীয় উৎপাদন কমে যাওয়ায় বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ভারত থেকে আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে, ফলে দাম কমে ভোক্তারা স্বস্তি পাবেন।

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। প্রায় ১০ মাস পর আবার এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তির আশা তৈরি হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x