রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

২৮ লাখ টাকার ইয়াবাসহ নেত্রকোনায় নারী মাদক কারবারি আটক

মহিউদ্দিন তালুকদার
নেত্রকোনা জেলা প্রতিনিধি , 549 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

২৮ লাখ টাকার ইয়াবাসহ নেত্রকোনায় নারী মাদক কারবারি আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মরিয়ম বেগম চিহ্নিত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।

​বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্র জানায়, নেত্রকোনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. রফিকুল ইসলাম হিলালী মহোদয়ের মাদক অপরাধ দমনের কঠোর নির্দেশনার আলোকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম কেন্দুয়াগামী ‘আশেকানে হাওলাপুরী’ নামক বাসে তল্লাশি চালায়। এ সময় মরিয়ম বেগমের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৭,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। এছাড়া আসামীর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৩,০০০ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ২৮,০১,৫০০ টাকা।

​আটককৃত মরিয়ম বেগম কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ আল-আমিন।

​এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক বলেন, "বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা সদা জাগ্রত এবং মাদক অপরাধ দমনে অঙ্গীকারাবদ্ধ। মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে।"​অধিদপ্তরের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জানানো হয়, "মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি।" আপনার এলাকার মাদক ব্যবসায়ীদের সম্পর্কে যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে ০১৪০৪-০৭২৮০৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২৮ লাখ টাকার ইয়াবাসহ নেত্রকোনায় নারী মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

featured Image

নেত্রকোনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মরিয়ম বেগম চিহ্নিত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।

​বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্র জানায়, নেত্রকোনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. রফিকুল ইসলাম হিলালী মহোদয়ের মাদক অপরাধ দমনের কঠোর নির্দেশনার আলোকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম কেন্দুয়াগামী ‘আশেকানে হাওলাপুরী’ নামক বাসে তল্লাশি চালায়। এ সময় মরিয়ম বেগমের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৭,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। এছাড়া আসামীর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৩,০০০ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ২৮,০১,৫০০ টাকা।

​আটককৃত মরিয়ম বেগম কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ আল-আমিন।

​এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক বলেন, "বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা সদা জাগ্রত এবং মাদক অপরাধ দমনে অঙ্গীকারাবদ্ধ। মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে।"​অধিদপ্তরের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জানানো হয়, "মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি।" আপনার এলাকার মাদক ব্যবসায়ীদের সম্পর্কে যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে ০১৪০৪-০৭২৮০৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x