রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

রাণীশংকৈলে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

পজিরুল ইসলাম পজির
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি , 549 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

রাণীশংকৈলে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকায় মাদ্রাসার পাশের পানিভর্তি খাদে গোসল করতে গিয়ে সোনিয়া (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া উপজেলার কাউন্সিল বাজার সংলগ্ন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার পিছনে ভেকু দিয়ে মাটি খননের ফলে একটি গভীর খাদ সৃষ্টি হয়। টানা কয়েক দিনের বৃষ্টিতে সেখানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। 

শুক্রবার জুমার নামাজের সময় সোনিয়া কয়েকজন সহপাঠীর সঙ্গে ওই পানিভর্তি খাদে গোসল করতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়।

সঙ্গে থাকা অন্য ছাত্রীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে সোনিয়াকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে তাকে নেকমরদে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোনিয়া হরিপুর উপজেলার চৌরঙ্গী দামোল গ্রামের মো. সোহেল রানার মেয়ে। সোহেল রানা ও তার স্ত্রী কর্মসূত্রে কুমিল্লায় বসবাস করেন। লেখাপড়ার সুবিধার্থে তারা সোনিয়াকে কাউন্সিল বাজারের খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকায় মাদ্রাসার পাশের পানিভর্তি খাদে গোসল করতে গিয়ে সোনিয়া (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া উপজেলার কাউন্সিল বাজার সংলগ্ন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার পিছনে ভেকু দিয়ে মাটি খননের ফলে একটি গভীর খাদ সৃষ্টি হয়। টানা কয়েক দিনের বৃষ্টিতে সেখানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। 

শুক্রবার জুমার নামাজের সময় সোনিয়া কয়েকজন সহপাঠীর সঙ্গে ওই পানিভর্তি খাদে গোসল করতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়।

সঙ্গে থাকা অন্য ছাত্রীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে সোনিয়াকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে তাকে নেকমরদে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোনিয়া হরিপুর উপজেলার চৌরঙ্গী দামোল গ্রামের মো. সোহেল রানার মেয়ে। সোহেল রানা ও তার স্ত্রী কর্মসূত্রে কুমিল্লায় বসবাস করেন। লেখাপড়ার সুবিধার্থে তারা সোনিয়াকে কাউন্সিল বাজারের খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x