রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ইসলামী ব্যাংক ধুনট শাখার উদ্যোগে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ইসলামী ব্যাংক ধুনট শাখার উদ্যোগে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক ধুনট শাখার উদ্যোগে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র ধুনট শাখার উদ্যোগে স্থানীয় ইমামদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় ধুনট শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক আখতারুজ্জামান।

সভায় ইসলামী মূল্যবোধভিত্তিক ব্যাংকিং কার্যক্রম, সমাজকল্যাণমূলক উদ্যোগ, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিনুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান, হাসপাতাল মসজিদের ইমাম মুফতী কাওছার, ধুনট উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন হাফেজ আব্দুল্লাহ, আদর্শ স্কুল মসজিদের ইমাম তোফায়েলসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে উপস্থিত ইমামদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করা হয় এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইসলামী ব্যাংক ধুনট শাখার উদ্যোগে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ

featured Image

বগুড়ার ধুনটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র ধুনট শাখার উদ্যোগে স্থানীয় ইমামদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় ধুনট শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক আখতারুজ্জামান।

সভায় ইসলামী মূল্যবোধভিত্তিক ব্যাংকিং কার্যক্রম, সমাজকল্যাণমূলক উদ্যোগ, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিনুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান, হাসপাতাল মসজিদের ইমাম মুফতী কাওছার, ধুনট উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন হাফেজ আব্দুল্লাহ, আদর্শ স্কুল মসজিদের ইমাম তোফায়েলসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে উপস্থিত ইমামদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করা হয় এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x