রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

নতুন কর ছাড়াই উন্নয়নমুখী বাজেট ঘোষণা, মদন পৌরসভার আকার ৩৫ কোটি ৮৮ লাখ টাকা

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
নিজস্ব প্রতিনিধি , 11 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নতুন কর ছাড়াই উন্নয়নমুখী বাজেট ঘোষণা, মদন পৌরসভার আকার ৩৫ কোটি ৮৮ লাখ টাকা
ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৫ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার ৮২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ না করেই নাগরিকবান্ধব ও উন্নয়নকেন্দ্রিক এ বাজেট উপস্থাপন করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ১৯৮ টাকা। উন্নয়ন খাতে সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৮৪ টাকা এবং প্রকল্প খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি টাকা।

অন্যদিকে, মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ২০ লাখ ৫২ হাজার ২২৬ টাকা। বাজেটে উন্নয়ন উদ্বৃত্ত হিসেবে রাখা হয়েছে ৬৮ লাখ ৪৫ হাজার ৮৫৬ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক মো. নাদির হোসেন শামীম বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা এবং পৌর এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই এ বাজেটের মূল লক্ষ্য। তিনি নতুন কর আরোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়নমুখী এই বাজেট বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নতুন কর ছাড়াই উন্নয়নমুখী বাজেট ঘোষণা, মদন পৌরসভার আকার ৩৫ কোটি ৮৮ লাখ টাকা

প্রকাশের তারিখ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ

featured Image

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৫ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার ৮২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ না করেই নাগরিকবান্ধব ও উন্নয়নকেন্দ্রিক এ বাজেট উপস্থাপন করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ১৯৮ টাকা। উন্নয়ন খাতে সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৮৪ টাকা এবং প্রকল্প খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি টাকা।

অন্যদিকে, মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ২০ লাখ ৫২ হাজার ২২৬ টাকা। বাজেটে উন্নয়ন উদ্বৃত্ত হিসেবে রাখা হয়েছে ৬৮ লাখ ৪৫ হাজার ৮৫৬ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক মো. নাদির হোসেন শামীম বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা এবং পৌর এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই এ বাজেটের মূল লক্ষ্য। তিনি নতুন কর আরোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়নমুখী এই বাজেট বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x