রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

দুর্গাপূজায় নিরাপত্তায় ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার , 35 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দুর্গাপূজায় নিরাপত্তায় ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারসহ রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বক্তব্য দেন এসআরবি-১৩-এর কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন, পিএসসি এবং এএসপি মো. মনোয়ার হোসেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এ বছর রংপুর বিভাগে এসআরবি-১৩-এর আওতাধীন এলাকায় মোট ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় রয়েছে ৪৭৮টি মন্দির ও পূজামণ্ডপ। এসব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে ২২ অক্টোবর পর্যন্ত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রাখা হবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি, প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি-১৩।

কোনো পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা তথ্য ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিভ্রান্তিকর তথ্য দেখলে যাচাই না করে তা শেয়ার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

এসআরবি-১৩ জানায়, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন সম্ভব। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতার তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বানও জানানো হয়।

পরিশেষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে এসআরবি-১৩-এর পক্ষ থেকে বলা হয়, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটি দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় নিরাপত্তায় ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x