ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ প্রসাধনসামগ্রীসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার নবীনগর থানাধীন কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. গাজী মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলা এলাকার বাসিন্দা। তাঁর স্থায়ী ঠিকানা আখাউড়া উপজেলার মসজিদপাড়া এলাকায়।
ডিবি পুলিশের অভিযানকালে অটোরিকশাটি তল্লাশি করে ৫২০ বোতল ভারতীয় অলিভ অয়েল, ২৮০ পিস স্কিনশাইন ক্রিম, ২০ বোতল ডাবর আমলা হেয়ার অয়েল এবং ২০ বোতল ডাবর ভাটিকা এনরিচড কোকোনাট হেয়ার অয়েল উদ্ধার করা হয়।
উদ্ধার করা পণ্যগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে বিধি অনুযায়ী জব্দতালিকা প্রস্তুত করে মালামাল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার গাজী মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবাদসূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ