রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

পুত্রবধু ধর্ষনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে শ্বশুর গ্রেপ্তার

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার , 35 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

পুত্রবধু ধর্ষনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে শ্বশুর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় লালু দাস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার বোর্ড অফিস বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লালু দাস ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়া এলাকার মৃত তুলা দাসের ছেলে। বর্তমানে তিনি ভূল্লী উপজেলার সবদল এলাকায় বসবাস করেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় ভূল্লী থানায় গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ০৬ দায়ের করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়ের করা মামলায় লালু দাসকে অভিযুক্ত করা হয়েছে। মামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, পুত্রবধূকে ধর্ষণের ঘটনায় অভিযান চালিয়ে শশুর লালু দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পুত্রবধু ধর্ষনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে শ্বশুর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ণ

featured Image

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় লালু দাস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার বোর্ড অফিস বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লালু দাস ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়া এলাকার মৃত তুলা দাসের ছেলে। বর্তমানে তিনি ভূল্লী উপজেলার সবদল এলাকায় বসবাস করেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় ভূল্লী থানায় গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ০৬ দায়ের করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়ের করা মামলায় লালু দাসকে অভিযুক্ত করা হয়েছে। মামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, পুত্রবধূকে ধর্ষণের ঘটনায় অভিযান চালিয়ে শশুর লালু দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x