রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

২০০পিস ইয়াবাসহ ডেমরায় ১ জন গ্রেপ্তার

মোহাম্মদ হারুন অর রশিদ
সিনিয়র স্টাফ রিপোর্টার , 2 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

২০০পিস ইয়াবাসহ ডেমরায় ১ জন গ্রেপ্তার

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবি-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৫/১০/২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার ডেমরা থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

​গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৫/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ০০.২০ ঘটিকায় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০০ (দুই শত) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার টাকা), সহ একজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আরমান হোসেন (৩২), পিতা- মৃত কামাল, সাং- বৈকন্ঠপুর, থানা- নোয়াখালী সদর, জেলা- নোয়াখালী বলে জানা যায়। এসময় আটককৃত ব্যক্তির নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২০,০০০/- (বিশ হাজার টাকা) ও ০১ টি আইফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার ডেমরা’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২০০পিস ইয়াবাসহ ডেমরায় ১ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ

featured Image

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবি-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৫/১০/২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার ডেমরা থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

​গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৫/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ০০.২০ ঘটিকায় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০০ (দুই শত) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার টাকা), সহ একজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আরমান হোসেন (৩২), পিতা- মৃত কামাল, সাং- বৈকন্ঠপুর, থানা- নোয়াখালী সদর, জেলা- নোয়াখালী বলে জানা যায়। এসময় আটককৃত ব্যক্তির নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২০,০০০/- (বিশ হাজার টাকা) ও ০১ টি আইফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার ডেমরা’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
২০০পিস ইয়াবাসহ ডেমরায় ১ জন গ্রেপ্তার
0:00 / 0:00
1x