রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

গর্ভবতী নারীকে মারধর ঘটনায় প্রধান অভিযুক্ত পটুয়াখালীতে গ্রেফতার

মো: শাহজাহান বাশার
সাব এডিটর , 1 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গর্ভবতী নারীকে মারধর ঘটনায় প্রধান অভিযুক্ত পটুয়াখালীতে গ্রেফতার
পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধর ও গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর, তাঁর গর্ভের সন্তানের মৃত্যু এবং পরিবারের অন্যান্য সদস্যদের হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান অভিযুক্ত মোঃ সোহাগ সিকদার (২৮)'কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সোহাগ সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন চাকামইয়া গ্রামের মোঃ ফোরকান সিকদারের পুত্র। এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে ভিকটিম মোছাঃ তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং ভিকটিমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও রয়েছে। মারধরের একপর্যায়ে আহত গর্ভবতী নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাসের গর্ভের সন্তানের গর্ভপাত হয়। পরে সন্তানটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তার মৃত্যু হয়।

ঘটনার পর দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা প্রধান অভিযুক্ত সোহাগ সিকদার'কে গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গর্ভবতী নারীকে মারধর ঘটনায় প্রধান অভিযুক্ত পটুয়াখালীতে গ্রেফতার

প্রকাশের তারিখ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ

featured Image

পটুয়াখালীর কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর, তাঁর গর্ভের সন্তানের মৃত্যু এবং পরিবারের অন্যান্য সদস্যদের হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান অভিযুক্ত মোঃ সোহাগ সিকদার (২৮)'কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সোহাগ সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন চাকামইয়া গ্রামের মোঃ ফোরকান সিকদারের পুত্র। এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে ভিকটিম মোছাঃ তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং ভিকটিমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও রয়েছে। মারধরের একপর্যায়ে আহত গর্ভবতী নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাসের গর্ভের সন্তানের গর্ভপাত হয়। পরে সন্তানটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তার মৃত্যু হয়।

ঘটনার পর দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা প্রধান অভিযুক্ত সোহাগ সিকদার'কে গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x