রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

১০০ পিস কেরাণীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

মোহাম্মদ হারুন অর রশিদ
সিনিয়র স্টাফ রিপোর্টার , 2 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

১০০ পিস কেরাণীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি (দক্ষিণ)-এর একটি দল নবাবগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে দুটি দল এই অভিযান পরিচালনা করে।

​অভিযানের অংশ হিসেবে ১৩ অক্টোবর রাতে নবাবগঞ্জ থানাধীন টিকরপুর এলাকার এন মল্লিক ফিলিং স্টেশনের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ ওয়াসিম (৪২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন এসআই মোঃ আপেল মাহমুদ ও তার সঙ্গীয় ফোর্স।

​অন্যদিকে, ১২ অক্টোবর রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রজেক্টের নেট জিরো হোটেলের সামনে থেকে অপর এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মঞ্জুর (৪৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন এসআই মোঃ সিরা-উদ-দৌলাহ ও তার সঙ্গীয় দল।

​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নবাবগঞ্জ থানায় মামলা নং- ২০ (তারিখ: ১৩/১০/২০২৬) এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা নং- ৪৪ (তারিখ: ১২/১০/২০২৬) রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

১০০ পিস কেরাণীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ

featured Image

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি (দক্ষিণ)-এর একটি দল নবাবগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে দুটি দল এই অভিযান পরিচালনা করে।

​অভিযানের অংশ হিসেবে ১৩ অক্টোবর রাতে নবাবগঞ্জ থানাধীন টিকরপুর এলাকার এন মল্লিক ফিলিং স্টেশনের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ ওয়াসিম (৪২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন এসআই মোঃ আপেল মাহমুদ ও তার সঙ্গীয় ফোর্স।

​অন্যদিকে, ১২ অক্টোবর রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রজেক্টের নেট জিরো হোটেলের সামনে থেকে অপর এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মঞ্জুর (৪৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন এসআই মোঃ সিরা-উদ-দৌলাহ ও তার সঙ্গীয় দল।

​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নবাবগঞ্জ থানায় মামলা নং- ২০ (তারিখ: ১৩/১০/২০২৬) এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা নং- ৪৪ (তারিখ: ১২/১০/২০২৬) রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x