ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), উত্তর বিভাগ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ২৫ মিনিটে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফুল বানু (২৫), সাথী আক্তার (২৬) ও বৃষ্টি আক্তার (২১)। তাঁরা সাভার উপজেলার বক্তারপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), উত্তর বিভাগের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালিবসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের কাছ থেকে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১২ দশমিক ৬ গ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধে ঢাকা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ