রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

রুহুল আমিন শাহিন
বগুড়া জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভীতি প্রদর্শনের ভিডিও ছড়ানোর অভিযোগে বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু এবং অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমড়ুল ইউনিয়নের ফুলকোট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- শাজাহানপুরের ফুলকোট মধ্যপাড়া এলাকার এরশাদুল রহমানের ছেলে ও সুইট গ্রুপের মূল হোতা এরিন আহমেদ সুইট (১৯) এবং একই উপজেলার বিলকেশপাথার এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. মিরাজুল (১৯)।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির পরিদর্শক (ওসি) ইকবাল বাহার বলেন, সম্প্রতি জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সুইট নামের ওই তরুণ একটি বার্মিজ চাকু বিশেষ ভঙ্গিমায় প্রদর্শন করেন। তার সহযোগী দিয়ে সেটি ভিডিও করিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা হলে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটির একপর্যায়ে ইন্টারনেট থেকে নামানো একটি আগ্নেয়াস্ত্রের ছবিও যুক্ত করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের দৃষ্টিগোচর হলে বগুড়ার পুলিশ সুপারের নির্দেশনায় অভিযানে নামে ডিবি।

রোববার বিকেলে শাজাহানপুর উপজেলার ফুলকোট এলাকায় অভিযান পরিচালনা করে সুইট ও তার সহযোগী মিরাজুলকে গ্রেফতার করে পুলিশ। এসময় সুইটের কাছ থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ চাকু এবং নিবন্ধন না থাকা একটি ১৫০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এরিন আহমেদ সুইট এলাকার কিছু উঠতি বয়সি তরুণকে নিয়ে ‘সুইট গ্রুপ’ নামে একটি চক্র গড়ে তুলেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইট স্বীকার করেছেন, এলাকায় আতঙ্ক ছড়াতে ও নিজেকে জাহির করতেই ইউটিউব থেকে পিস্তলের ছবি ডাউনলোড করে চাকুর ভিডিওর সঙ্গে যুক্ত করে অনলাইনে ছেড়েছিলেন। বাস্তবে তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বাকি সদস্যদের গ্রেফতার করতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ণ

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভীতি প্রদর্শনের ভিডিও ছড়ানোর অভিযোগে বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু এবং অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমড়ুল ইউনিয়নের ফুলকোট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- শাজাহানপুরের ফুলকোট মধ্যপাড়া এলাকার এরশাদুল রহমানের ছেলে ও সুইট গ্রুপের মূল হোতা এরিন আহমেদ সুইট (১৯) এবং একই উপজেলার বিলকেশপাথার এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. মিরাজুল (১৯)।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির পরিদর্শক (ওসি) ইকবাল বাহার বলেন, সম্প্রতি জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সুইট নামের ওই তরুণ একটি বার্মিজ চাকু বিশেষ ভঙ্গিমায় প্রদর্শন করেন। তার সহযোগী দিয়ে সেটি ভিডিও করিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা হলে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটির একপর্যায়ে ইন্টারনেট থেকে নামানো একটি আগ্নেয়াস্ত্রের ছবিও যুক্ত করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের দৃষ্টিগোচর হলে বগুড়ার পুলিশ সুপারের নির্দেশনায় অভিযানে নামে ডিবি।

রোববার বিকেলে শাজাহানপুর উপজেলার ফুলকোট এলাকায় অভিযান পরিচালনা করে সুইট ও তার সহযোগী মিরাজুলকে গ্রেফতার করে পুলিশ। এসময় সুইটের কাছ থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ চাকু এবং নিবন্ধন না থাকা একটি ১৫০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এরিন আহমেদ সুইট এলাকার কিছু উঠতি বয়সি তরুণকে নিয়ে ‘সুইট গ্রুপ’ নামে একটি চক্র গড়ে তুলেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইট স্বীকার করেছেন, এলাকায় আতঙ্ক ছড়াতে ও নিজেকে জাহির করতেই ইউটিউব থেকে পিস্তলের ছবি ডাউনলোড করে চাকুর ভিডিওর সঙ্গে যুক্ত করে অনলাইনে ছেড়েছিলেন। বাস্তবে তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বাকি সদস্যদের গ্রেফতার করতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x