রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সরু গলি ও তারের জটে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে

চকবাজারে আ'গু'ন নিয়ন্ত্রণে

শেখ মোহাম্মদ পারভেজ
স্টাফ রিপোর্টার , 1 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চকবাজারে আ'গু'ন নিয়ন্ত্রণে
চকবাজারে নিয়ন্ত্রণে আগুন, সরু গলি ও তারের জটে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার পর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে সংস্থাটির ৯টি ইউনিট কাজ করে।

তবে এলাকার সরু গলি, ভবনঘেঁষে থাকা বিদ্যুতের খুঁটি এবং চারপাশে জট পাকানো বৈদ্যুতিক ও ওয়াই-ফাই তারের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এসব প্রতিবন্ধকতার কারণে আগুনের উৎসে পানি পৌঁছাতেও বিলম্ব হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে বেশ বেগ পায়। পাশের ভবনটি আগুন লাগা ভবনের সঙ্গে লাগোয়া থাকায় আগুনের শিখা বাইরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ও ছিল।

তারা আরও জানান, আগুন লাগার পর আশপাশের সব মার্কেট বন্ধ করে দেওয়া হয়। পাশের ভবনের ছাদে আশ্রয় নেন সেখানে কর্মরত কয়েকজন। পরে তাঁদের উদ্ধার করা হয়।

মার্কেটে কর্মরত এক ব্যক্তি জানান, সেখানে চা ও ধূমপানের জন্য ছোট দোকান রয়েছে। এসব দোকানের কোনো একটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই মার্কেটে মূলত ব্যাগ ও ছাতার বেচাকেনা বেশি হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁদের ৯টি ইউনিট কাজ করেছে। ভবনের ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া ছিল। সরু রাস্তার কারণে আগুন নেভানোর কাজে বেশ বেগ পেতে হয়েছে। এ ঘটনায় ভেতরে কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি।

সোমবার রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চকবাজারে আ'গু'ন নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ

featured Image

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার পর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে সংস্থাটির ৯টি ইউনিট কাজ করে।

তবে এলাকার সরু গলি, ভবনঘেঁষে থাকা বিদ্যুতের খুঁটি এবং চারপাশে জট পাকানো বৈদ্যুতিক ও ওয়াই-ফাই তারের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এসব প্রতিবন্ধকতার কারণে আগুনের উৎসে পানি পৌঁছাতেও বিলম্ব হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে বেশ বেগ পায়। পাশের ভবনটি আগুন লাগা ভবনের সঙ্গে লাগোয়া থাকায় আগুনের শিখা বাইরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ও ছিল।

তারা আরও জানান, আগুন লাগার পর আশপাশের সব মার্কেট বন্ধ করে দেওয়া হয়। পাশের ভবনের ছাদে আশ্রয় নেন সেখানে কর্মরত কয়েকজন। পরে তাঁদের উদ্ধার করা হয়।

মার্কেটে কর্মরত এক ব্যক্তি জানান, সেখানে চা ও ধূমপানের জন্য ছোট দোকান রয়েছে। এসব দোকানের কোনো একটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই মার্কেটে মূলত ব্যাগ ও ছাতার বেচাকেনা বেশি হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁদের ৯টি ইউনিট কাজ করেছে। ভবনের ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া ছিল। সরু রাস্তার কারণে আগুন নেভানোর কাজে বেশ বেগ পেতে হয়েছে। এ ঘটনায় ভেতরে কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি।

সোমবার রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চকবাজারে আ'গু'ন নিয়ন্ত্রণে
0:00 / 0:00
1x