‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের মুখ্য সচিব সৈয়দ আব্দুস সামাদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা প্রশাসনের প্রশাসক মুহাম্মদ ইউসুফ। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁওয়ের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীবৃন্দ, যুব উন্নয়ন কমিটির সদস্য দিলরুবা ইয়াসমিন রুলারী এবং স্থানীয় সাংবাদিকরা।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং মেয়েদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, দক্ষতা ও মেধা বিকাশের সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষাজীবন, স্বপ্ন ও সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই কন্যাশিশুর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ