রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মাধবদীতে আখি টেক্সটাইল মিল থেকে ২৬০ ব্যাগ অবৈধ বন্ডের সুতা জব্দ

রুনা আক্তার
মাধবদী, নরসিংদী প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মাধবদীতে আখি টেক্সটাইল মিল থেকে ২৬০ ব্যাগ অবৈধ বন্ডের সুতা জব্দ

নরসিংদীর মাধবদী শ্যামরায়েকান্দীর নুরুল ইসলামের মালিকানাধীন আখি টেক্সটাইল মিল থেকে ২৬০ ব্যাগ বিদেশী বন্ডের সুতা আটক করেছে মাধবদী থানা পুলিশ। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। পরে আটককৃত সুতা জব্দ করেছে নরসিংদী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট।

স্থানীয় ও পুলিশ সূত্রে  জানা যায় গত ৯ অক্টোবর শুক্রবার রাতে মাধবদী থানার এএসআই মোঃ জামান মিয়া সোর্সের মাধ্যমে খবর পান যে মাধবদীর শ্যামরায়েরকান্দী গ্রামের নুরুল ইসলামের মালিকানাধীন আখি টেক্সটাইল মিলে চায়না থেকে আমদানিকৃত বন্ডের সুতা অবধৈভাবে মজুদ করে রাখা আছে। এমন খবরের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুতার সন্ধ্যান পান। যেহেতু রাত হয়ে গেছে তাই শুক্রবার সারারাত সুতাগুলো পুলিশ পাহারায় রাখে। পরদিন শনিবার আড়াইহাজার কাস্টম্স ও নরসিংদী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুতাগুলোর খোঁজখবর নিয়ে বৈধ কোনো কাজগপত্র না থাকায় ঘটনাস্থলে প্রাপ্ত ২৯৬ ব্যাগ বন্ডের চায়না সুতা নরসিংদী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট জব্দ করে। আজ ১১ রবিবার অক্টোবর এই সংবাদ লেখা পর্যন্ত নরসিংদী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট উক্ত ২৯৬ ব্যাগ সুতার সুনানি চলমান রয়েছে। 

এবিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন্ডের সুতা আটক করে নরসিংদী কাস্টমস এক্সাইজ ও ভ্যাটকে জানাই। পরে নরসিংদী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট  কর্তৃপক্ষকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের ভিত্তিতে হস্তান্তর করি।

এবিষয়ে আখি টেক্সটাইল মিলসের মালিক মোঃ নুরুল ইসলাম জানান আমি মাধবদী থেকে একজন দালালের মাধ্যমে এই সুতা ক্রয় করেছি। আমার কাছে ক্রয়ের কোনো কাগজপত্র নাই।

জানা যায়, সরকারের কর ফাঁকি দিয়ে বেশি লাভের আশায় কিছু প্রতারক বন্ডের সুতা আমদানি করে গোপনে বাজারে বিক্রি করে। আবার নিজের প্রয়োজন দেখিয়ে সুতা আমদানি করলেও সেই সুতা বাজারে বিক্রি করে অধিক মুনাফার অর্জন করছে। ফলে সরকার ক্ষতিগ্রস্থ হচ্ছে হাজার হাজার কোটি টাকার কর।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মাধবদীতে আখি টেক্সটাইল মিল থেকে ২৬০ ব্যাগ অবৈধ বন্ডের সুতা জব্দ

প্রকাশের তারিখ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ণ

featured Image

নরসিংদীর মাধবদী শ্যামরায়েকান্দীর নুরুল ইসলামের মালিকানাধীন আখি টেক্সটাইল মিল থেকে ২৬০ ব্যাগ বিদেশী বন্ডের সুতা আটক করেছে মাধবদী থানা পুলিশ। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। পরে আটককৃত সুতা জব্দ করেছে নরসিংদী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট।

স্থানীয় ও পুলিশ সূত্রে  জানা যায় গত ৯ অক্টোবর শুক্রবার রাতে মাধবদী থানার এএসআই মোঃ জামান মিয়া সোর্সের মাধ্যমে খবর পান যে মাধবদীর শ্যামরায়েরকান্দী গ্রামের নুরুল ইসলামের মালিকানাধীন আখি টেক্সটাইল মিলে চায়না থেকে আমদানিকৃত বন্ডের সুতা অবধৈভাবে মজুদ করে রাখা আছে। এমন খবরের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুতার সন্ধ্যান পান। যেহেতু রাত হয়ে গেছে তাই শুক্রবার সারারাত সুতাগুলো পুলিশ পাহারায় রাখে। পরদিন শনিবার আড়াইহাজার কাস্টম্স ও নরসিংদী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুতাগুলোর খোঁজখবর নিয়ে বৈধ কোনো কাজগপত্র না থাকায় ঘটনাস্থলে প্রাপ্ত ২৯৬ ব্যাগ বন্ডের চায়না সুতা নরসিংদী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট জব্দ করে। আজ ১১ রবিবার অক্টোবর এই সংবাদ লেখা পর্যন্ত নরসিংদী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট উক্ত ২৯৬ ব্যাগ সুতার সুনানি চলমান রয়েছে। 

এবিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন্ডের সুতা আটক করে নরসিংদী কাস্টমস এক্সাইজ ও ভ্যাটকে জানাই। পরে নরসিংদী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট  কর্তৃপক্ষকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের ভিত্তিতে হস্তান্তর করি।

এবিষয়ে আখি টেক্সটাইল মিলসের মালিক মোঃ নুরুল ইসলাম জানান আমি মাধবদী থেকে একজন দালালের মাধ্যমে এই সুতা ক্রয় করেছি। আমার কাছে ক্রয়ের কোনো কাগজপত্র নাই।

জানা যায়, সরকারের কর ফাঁকি দিয়ে বেশি লাভের আশায় কিছু প্রতারক বন্ডের সুতা আমদানি করে গোপনে বাজারে বিক্রি করে। আবার নিজের প্রয়োজন দেখিয়ে সুতা আমদানি করলেও সেই সুতা বাজারে বিক্রি করে অধিক মুনাফার অর্জন করছে। ফলে সরকার ক্ষতিগ্রস্থ হচ্ছে হাজার হাজার কোটি টাকার কর।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x