রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

প্রতিপক্ষের হামলায় টুঙ্গিপাড়ায় প্রবাসী যুবক আহত

মো: ছাইম খান
টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

প্রতিপক্ষের হামলায় টুঙ্গিপাড়ায় প্রবাসী যুবক আহত
আহত ব্যাক্তি

জমিজমা নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন জাপানপ্রবাসী যুবক বিপ্রদাস মন্ডল (২৭)। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। 

গত ৭ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বরইহাটি মন্ডল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিপ্রদাস ওই এলাকার বিরেন মন্ডলের ছেলে। 

পরিবার সূত্রে জানা গেছে, বিপ্রদাসের সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় তাঁর ওপর হামলা হয়েছে বলে স্বজনদের অভিযোগ। ঘটনার সময় তাঁকে কুপিয়ে ও মারধর করে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। 

এদিকে, ঘটনার কয়েক দিনের মধ্যেই বিপ্রদাসের বিয়ের আয়োজন করার কথা ছিল বলে জানিয়েছে তাঁর পরিবার। বিয়ের আগে এমন ঘটনায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 

এ ঘটনায় বিপ্রদাসের বড় ভাই বিতুল মন্ডল টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই এলাকার অরুন মন্ডল (৪৮) ও পলাশ মন্ডল (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এখনো জানা যায়নি। 

বিপ্রদাসের বাবা বিরেন মন্ডল ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রতিপক্ষের হামলায় টুঙ্গিপাড়ায় প্রবাসী যুবক আহত

প্রকাশের তারিখ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ণ

featured Image

জমিজমা নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন জাপানপ্রবাসী যুবক বিপ্রদাস মন্ডল (২৭)। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। 

গত ৭ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বরইহাটি মন্ডল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিপ্রদাস ওই এলাকার বিরেন মন্ডলের ছেলে। 

পরিবার সূত্রে জানা গেছে, বিপ্রদাসের সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় তাঁর ওপর হামলা হয়েছে বলে স্বজনদের অভিযোগ। ঘটনার সময় তাঁকে কুপিয়ে ও মারধর করে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। 

এদিকে, ঘটনার কয়েক দিনের মধ্যেই বিপ্রদাসের বিয়ের আয়োজন করার কথা ছিল বলে জানিয়েছে তাঁর পরিবার। বিয়ের আগে এমন ঘটনায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 

এ ঘটনায় বিপ্রদাসের বড় ভাই বিতুল মন্ডল টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই এলাকার অরুন মন্ডল (৪৮) ও পলাশ মন্ডল (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এখনো জানা যায়নি। 

বিপ্রদাসের বাবা বিরেন মন্ডল ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x